ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ১৪-১২-২০২১ বিকাল ৫:২

দেশে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। রংপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর  পরিবেশে  দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। কর্মসূচিতে ছিল- মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রংপুর জেলা এবং মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গৃহীত কর্মসূচিতে ছিল- জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পস্তবক অর্পণ, সন্ধ্যায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।

শহীদ বুদ্ধিজীবী দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১, রংপুর জেলা শাখা নিম্ন কর্মসূচি গ্রহণ করে। মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, বিকেলে আলোচনা সভা, শহিদ স্মরণে কবিতা পাঠ ও দেশাত্মবোধক গান, ও সন্ধ্যায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি এ উপলক্ষে কর্মসূচি পালন করে। 

এমএসএম / জামান

দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক