ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

চরফ্যাসনে মাদ্রাসা সুপারের অশ্লীল ফোনালাপ ফাঁস


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১৪-১২-২০২১ বিকাল ৬:৩৯
ভোলার চরফ্যাসনের দুলারহাট থানার মুজিনগর ইউনিয়নের চরমোহাতাহার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফকর উদ্দিনের এক নারীর সাথে অশ্লীল কথোপকথনের আপত্তিকর ফোন‍ালাপ ফাঁস হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) রাতে আবরান তাহসান তরিক নামে এক ব্যক্তির ফেসবুক আইডিতে নারীর সাথে মাদ্রাসা সুপারের ফোনালাপের ১৩ মিনিটের অডিও রেকডিং পোস্ট করলে মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে ভাইরাল হয়ে যায়। শুরু হয় নারীর সাথে অশ্লীল কথোপকথনের নিয়ে সমোলাচনার ঝড়।
 
এ ঘটনায় মঙ্গলবার চরফ্যাসন উপজেলার সকল মাদরাসার সুপার ও সহকারী শিক্ষকদের নিয়ে গঠিত জমিয়াতুল মোদাররেছিন চরফ্যাসন শাখার সদস্য পদ থেকে ওই মাদ্রাসার সুপার মাওলানা ফকর উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান নিশ্চিত করেছেন।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও ক্লিপ পর্যালোচনা করে জানা যায়, চরমোতাহার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফকর উদ্দিন নারীর সাথে ফের শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চান, বিনিময়ে তাকে স্মার্টফোন উপহার দেবেন এবং নারীকে এক সময় কুয়াকাটার একটি হোটেলে নিয়ে রাত্রিযাপন করেছেন। মুঠোফোনে তাদের রোমান্টিক মুহূর্তের কথা ও নারীর সাথে তার একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে এবং ওই নারীর বোনের সাথেও তার শারীরিক সম্পর্ক হয়েছে। কিন্তু তিনি তার সাথে শারীরিক সম্পর্ক করে অনেক আনন্দ পেয়েছেন, ফের তার সাথে তিনি শারীরিক সম্পর্ক করতে চান। এমন কথোপকথনের বর্ণনা দেন ওই নারীকে। মাওলানা ফকর উদ্দিনকে প্রচুর ভালোবাসা দিতে হবে প্রস্তাবসহ বিভিন্ন ধরনের অশ্লীল ও আপত্তিকর ফোনালাপ করতে শোনা যায় এবং ওই নারীকে তার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
 
মাওলানা ফকর উদ্দিন জানান, নারীর সাথে আমার ফোনালাপের অডিও রেকর্ডিং আমি শুনেছি। স্থানীয় মন্নান মিয়ার ছেলে রনির সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে তাই প্রতিপক্ষ আমাকে ঘায়েল করতে এডিট করে ওই অডিও ক্লিপটি করা হয়েছে। তবে কিছুদিন আগে আমার ফোন হারিয়ে যায় ওই ফোন থেকে আমার ভয়েস নিয়ে এডিট করে ওই অডিও ক্লিপ করা হয়েছে বলে আমার ধারণা। কোনো নারীর সাথে আমার এমন ফোনালাপ হয়নি। আমার বিরুদ্ধে এমন অপপ্রচারকারীদের বিরুদ্ধে আমি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
 
চরমোতাহার দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান জানান, সুপার বিষয়টি তাকে মুঠোফোনে জানিয়েছেন। অডিও ক্লিপটি শুনে আসল রহস্যে বোঝা যাবে।
 
মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন জানান, বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনাটি খতিয়ে দেখা হবে।

এমএসএম / জামান

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর

বিজিবি'র অভিযানে ১৬০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে কেউ বিতর্কিত করবেন না : প্রধানমন্ত্রী