ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ইসি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু সোমবার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১২-২০২১ বিকাল ৭:৩২

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে বসছে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো।আগামী ২০ ডিসেম্বর সোমবার এ সংলাপ শুরু হবে। প্রথম দিনই রাষ্ট্রপতির সঙ্গে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির নেতারা সংলাপে বসবেন।মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি একটি, স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন। প্রথম দিন সংসদে প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সাথে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। এসময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। ওই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়ার ক্ষমতাপ্রাপ্ত।

এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ হয়েছিল।জানা যায়, নির্বাচন কমিশন গঠন বিষয়ে মতামত নিতে নিবন্ধিত ৩১টি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবে। অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতিও রয়েছে। এজন্য একদিনে একাধিক দলের সঙ্গে বৈঠক হতে পারে। এটা নিয়ে কাজ করছে বঙ্গভবন।

এমএসএম / জামান

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

'পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'