ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বৈঠকে মেডিকেল বোর্ড


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১২-২০২১ দুপুর ১১:২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপকদের ১০ সদস্যের মেডিকেল বোর্ড। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিএসএমএমইউয়ের ৪১১ নম্বর ভিআইপি কেবিনে এই বৈঠক শুরু হয়। ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে নেতৃত্বে দিচ্ছেন বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ।

অন্যদের মধ্যে রয়েছেন- প্রো-ভিসি একেএম মোশাররফ হোসেন, আবু নাছের রিজভী, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আরাফাত ও জাহিদ হোসেন।

এদিকে অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখতে সকাল ৯টা ৫০ মিনিটে হাসপাতালে এসেছেন তার ভাই আব্দুল কাদের মির্জা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল প্রমুখ।

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে বুকে ব্যথা নিয়ে বিএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। তিনি হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে ৩১২ নম্বর কেবিনে আছেন।

তখন বিএসএমএমইউর হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান বলেছিলেন, ওবায়দুল কাদের আগে থেকেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট ও কাশি হচ্ছে। এছাড়া তিনি কিডনি সমস্যায় (একিউট কিডনি ইনজুরি) ভুগছেন।

জামান / জামান

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

ক্যান্সারের ওষুধ চোরাচালানের চেষ্টা : চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

'পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে'