ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মাছ ও গরু বোঝাই ট্রাক ডাকাতি চক্রের ৪ জন আটক


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ১৯-১২-২০২১ বিকাল ৫:৭
রাজশাহী ঢাকা মহাসড়কে মাছভর্তি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় নাটোর বড়াইগ্রাম থানা পুলিশের অভিযানে ৪ জন আটক হয়েছে। তারা প্রত্যেকেই রাজশাহী ঢাকা মহাসড়কের মাছ, গরু ও ছাগল বোঝাই ট্রাক ছিনতাই ও ডাকাতি চক্রের সদস্য বলে জানা গেছে। 
 
স্থানীয় ও থানা পুলিশের বরাতে জানা যায়, গত ১৩ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বেলাদুল ইসলামের ছেলে আব্দুর রাকিব (৫৫)  শান্ত এন্টারপ্রাইজ নামে একটি ট্রাক ভাড়া করেন (যাহার নম্বর ঢাকা মেট্রো ট- ২০-২৯০০)। ট্রাক মালিক শফিকুল মাছ ব্যবসায়ী রাকিবের পূর্ব পরিচিত ছিলো। ঐদিন রাতেই শফিকুলের পরিকল্পনা মাফিক নাটোর বড়াইগ্রাম থানা এলাকার পাটোয়ারী ফিলিং স্টেশন থেকে ১ কিলোমিটার দূরে রাথুরিয়া নামক স্থানে মাছ ভর্তি ট্রাক ছিনতাই করেন। এ সময় হেলপার ও ড্রাইভারকে মারধর করে তাদেরকে গাছের সঙ্গে বেঁধে রাখে শফিকুল ও নুর ইসলাম।  ট্রাকেই ছিলো মাছ ব্যবসায়ী রাকিবের এক সহযোগী।  তাকে শক্ত করে বেঁধে বেধড়ক পেটায় শফিকুল ও নুর ইসলাম । মাসুদকে তেমন মারধর করা হয় না।  শফিকুল ইসলামের সহযোগী নুর ইসলাম তার ম্যানেজার কাম ড্রাইভার। ছিনতাইকারীরা সিরাজগঞ্জে গিয়ে মাছ অন্য ট্রাকে বদলি করেন । ছিনতাই হওয়া মাছের মুল্য আনুমানিক ৩ লাখ ৭০ হাজার টাকা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাইভার মাসুদের সাথে কথা বললে পুলিশের সন্দেহ হয়। পুলিশ মাসুদকে চাপ প্রয়োগ করলে মাসুদ ছিনতাইয়ের ঘটনা সব খুলে বলেন। মাসুদ স্বীকার করেন কিভাবে তার ট্রাক মালিক শফিকুল ছিনতাইয়ের নাটক সাজায়। 
 
এদিকে পুলিশ ঘটনার পর তিনদিন অভিযান পরিচালনা করে পলাতক আসামীদের আটক করেন। আটকের পর তাদের জেল হাজতে প্রেরণ করেন। ১৯ ডিসেম্বর রবিবার আটকের রিমান্ড আবেদন করেন থানা পুলিশ। আটকরা হলেন, দূর্গাপুর উপজেলার সাইকেল মিস্ত্রি মোসলেম উদ্দিনের ছেলে সুদকারবারী শফিকুল ইসলাম, নাটোর নলডাঙার এলাকার জিল্লুর রহমানের ছেলে মাসুদ (ট্রাক ডাইভার), দূর্গাপুর উপজেলার বড়দানপুর এলাকার ফারুকের ছেলে রুহান (হেলপার), পবা উপজেলার জাগিরপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে নুর ইসলাম। 
 
স্থানীয় জনতা ও প্রত্যাক্ষদোষীরা বলেন, ট্রাক মালিক শফিকুল এভাবে দীর্ঘদিন মাছ ভর্তি ট্রাক ছিনতাই করে আসছিলো। নাম প্রকাশে অনিচ্ছুক দূর্গাপুরের এক মাছ ব্যবসায়ী জানান, শফিকুল ইসলামের ছোট ভাই রফিকুল ইসলাম রাজশাহীর বড় সাংবাদিক নেতা। সেই সাংবাদিকের ছত্রছায়ায় নানা অপকর্মে জড়িত হয়ে তারা এখন অনেক টাকার মালিক। তার বাবা একজন সামান্য সাইকেল মিস্ত্রি ছিলেন। রাতারাতি তাদের কোটিপতি হওয়ার গল্পটাও এলাকায় বেশ চাঞ্চল্যকর।
 
বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলাম বলেন ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় আরো কেউ জড়িত কিনা তা বের করার জন্য আসামীদের রিমান্ড চাওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

একের পর এক কেলেঙ্কারি! এবার একমাত্র সন্তানকেও 'সহোদর' বানিয়ে ভর্তি করালেন প্রধান শিক্ষক

নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

রাণীশংকৈলে ২য় স্ত্রী ডিভোর্স দেয়ায় স্বামী ইউপি সদস্যের আত্মহত্যা

প্রবীণদের সেবায় পিরোজপুরে সেবা প্রদানকারী সংস্থা সমুহের সাথে এমওইউ সমঝোতা স্মারক ফলোআপ সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে ইয়াবাসহ ফটিকছড়ির এক যুবক গ্রেফতার

র‌্যাবের জালে কোটালীপাড়ার মাদক ব্যবসায়ী, উদ্ধার ৩,৯৫০ ইয়াবা

ধুনটে আল ইহসান ব্লাড নেটওয়ার্কের স্বেচ্ছাসেবী কর্মশালা ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পশ্চিম রেলে যান্ত্রিক প্রকৌশলীদের গতি যেন ১৮ মাসে বছর

পেকুয়ায় প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

তিন সন্তানের মাকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর ‘আজব’ কাণ্ড

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

বাকেরগঞ্জ গ্রিন লাইভ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য

শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ