ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুর সিটি কর্পোরেশনের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধন


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ১৯-১২-২০২১ বিকাল ৫:৪১

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুর সিটি কর্পোরেশনের ওয়ান স্টপ সার্ভিস নাগরিক সেবায় দৃষ্ঠান্ত হয়ে থাকবে, রক্ষা করবে রংপুর সিটি কর্পোরেশনের ভাবমূর্তি।
রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক উদ্ধাবিত ও বাস্তবায়িত এবং স্থানীয় সরকার বিভাগ কর্তৃক অনুমোদিত ইনোভেশন প্রকল্পের আওতায় নাগরিক সেবা সহযীকরনের লক্ষে আজ(১৯-১২-২১) রোববার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের ফিতা কেটে শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ওয়ান স্টপ সার্ভিস মানে আমি এক স্পটে এসে আমার সেবাটাকে নিশ্চিত করবো, এটাই হলো নাগরিকদের প্রত্যাশা। সেই প্রত্যাশা পুরনের জন্য বিশেষ করে আপনারা যারা দায়িত্বে থাকবেন তাদেরকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। রংপুর সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে সর্বস্থরের মানুষ সেবা নিতে আসবে। তাদের সাথে আচারনটা সুন্দর ও সাবলিল ভাবে করতে হবে। যাদের যখন যেটা প্রয়োজন তাদেরকে নিদিষ্ট সময়ের মধ্যে আপনারা সংশ্লিষ্ট দপ্তর থেকে কাজ সম্পন্ন করে নিয়ে নাগরিক সেবা নিশ্চিত করবেন। আর এই বিষয়টি অত্যান্ত গুরুত্বের সাথে দেখতে হবে। নাগরিকদের সেবা গ্রহনে যেন কোন প্রকার হয়রানী হতে না হয়। আপনাদের উপর নির্ভর করছে ভাবমূর্তি। আসা করি ওয়ান স্টপ সার্ভিস নাগরিক সেবায় দৃষ্ঠান্ত হয়ে থাকবে।
এ সময় রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞার সভাপতিত্বে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সামসুল হক, সচিব মোঃ রাশেদুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী প্রকৌশলী আজম আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজ, প্রশাসনিক কর্মকর্তা নাঈম উল হক, কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম, মাহাবুবার রহমান মঞ্জু, হারুন অর রশীদ, নুরুন্নবী ফুলু, মুনতাসীর শামিম লাইকো, বাজার শাখা প্রধান সাইফুল ইসলাম, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম, রংপুর সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম বাবলু ও সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ জাহাঙ্গীর কবীর শান্ত প্রমূখ। 

 

এমএসএম / এমএসএম

দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক