রংপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন
রংপুরে “পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ” আজ শুরু হয়েছে। আজ(১৯-১২-২১)রোববার সকালে পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে রংপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা।রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল এর সভাপতিত্বে সেবা সপ্তাহের উদ্বোধনপূর্ব সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব আবু নূর মোঃ শামসুজ্জামান, স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাঃ আবু মোঃ জাকিরুল ইসলাম, জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। এতে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়, উপপরিচালক ডাঃ শেখ মোঃ সাইদুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনোজ কুমার শর্মা ,মেডিকেল অফিসার(ক্লিনিক) ডাঃ মুহতারিমা বেগম, সহকারী পরিচালক(পঃ পঃ) এ,টি,এম নজমূল হুদা প্রমূখ। অতিথিরা সেবা সপ্তাহের গুরুত্ব ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।আলোচনা সভা শেষে বিভাগীয় কমিশনার, কিশোরীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করেন এবং বেলুন উড়িয়ে “পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের” উদ্বোধন করেন। এতে জেলা ও সদর উপজেলার কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং সেবা গ্রহণের জন্য আগত গর্ভবতী মা এবং কিশোরীরা উপস্থিত ছিলেন।আগামী ২৩ ডিসেম্বর ২০২১ পর্যন্ত চলবে সেবা সপ্তাহ।
এমএসএম / এমএসএম
দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা