ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ঘটনা তদন্তে কমিটি গঠন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাত নম্বর ওয়ার্ডে অগ্নিকান্ড


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ২০-১২-২০২১ দুপুর ৪:২৯

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করেছে। রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ছালেহ উদ্দীন জানান আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এক ঘণ্টার কম সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময় ছয়টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।ঘটনা তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসন ডাক্তার মন্জুরুল করিম প্রিন্স এর নেতৃত্বে ৪ সদস্য তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটির অন্য সদস্যরা হলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহকারি পরিচালক মোস্তফা জামাল,গণপুর্ত বিভাগের  প্রকৌশলী রাজিয়া সুলতানা,এবং রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহ-পরিচালক ফরিদ আহমেদ।কমিটি ৩দিনের মধ্যে রিপোর্ট পেশ করবেন বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচলক রেজাউল করিম জানান।
এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডেওর ৪২ জন রোগীর মধ্যে ২০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।১জনকে স্থানান্তর করা হয়েছে ১৭ ওয়ার্ড পেইং বেডে সে মানসিক রোগী।বাকী রোগীরা ভয়ে বাড়ী চলে গেছে বলে জানান অফিস সহকারি রিৎু মিয়া। ।বেড,ম্যাট্রেক্সসহ অন্যান্য জিনিসের পোড়া গন্ধে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ড  ফাকা রয়েছে।নেই বিদ্যুৎ লাইন।

এমএসএম / এমএসএম

দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক