অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্তদের জন্য নিলামে রোনালদোর জার্সি
স্পেনের লা পালমা দ্বীপপুঞ্জে ঘটে গেছেন ভয়াবহ এক অগ্ন্যুৎপাত। যাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের পাশে দাঁড়াতে দারুণ এক উদ্যোগ নিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
সেসব ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে ফান্ড জমা করার জন্য নিজের জার্সি নিলামে তুলছেন সিআরসেভেন। পর্তুগাল জাতীয় দলের একটি জার্সিতে অটোগ্রাফ করে সেটিকে নিলামের জন্য দিয়েছেন রোনালদো।
অটোগ্রাফ সম্বলিত জার্সির পাশাপাশি সকল ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়ে রোনালদো লিখেছেন, ‘কোনো অগ্ন্যুৎপাতের শক্তি নেই যে লা পালমাকে হারিয়ে দেবে। এ সুন্দর দ্বীপের জন্য আমার পূর্ণ ভালোবাসা।’
রোনালদোর এ জার্সির নিলাম শুরু হবে আগামী শুক্রবার (২৪ ডিসেম্বর) থেকে।
এমএসএম / এমএসএম
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
Link Copied