এওয়াজপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
ভোলা জেলার চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় পানির কল (রূপনগর) বাজারে ছাত্রলীগের একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ‘রাতের আঁধারে অর্থের বিনিময়ে ছাত্রলীগের কমিটি মানি না, মানব না, কমিটি মানি না- মানবো না' ইত্যাদি স্লোগান লেখা ফেস্টুন ছিল।
মানববন্ধন শুরুর আগে খণ্ড খণ্ড মিছিল সহকারে এওয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা পানির কল (রূপনগর) বাজারে আসেন। ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান শিবলু, নোবেল সালমান,মোঃ মন্জু,ও মোঃ রুবেল হাওলাদারের পরিচালনায় ছাত্রলীগ কর্মীরা বক্তব্য দেন।
গত ১৮ ডিসেম্বর রাতের আঁধারে এওয়াজপুর ইউনিয়ন ছাত্রলীগের ১৬ সদস্যের একটি তালিকা করে শশীভূষণ থানা ছাত্রলীগ ফেসবুক পোস্টের মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি ঘোষণা করে। এরপর ছাত্রলীগের একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা অর্থের বিনিময়ে কমিটি অনুমোদন দেওয়ার অভিযোগে আন্দোলন শুরু করে। উক্ত কমিটি রাতের আঁধারে কাউকে না জানিয়ে অর্থের বিনিময়ে করা হয়েছে বলে ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা অভিযোগ করেন। মানববন্ধনে ছাত্রলীগ কর্মীরা আরও বলেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় এই কমিটিকে বিলুপ্তি ঘোষণা করে পুনরায় সম্মেলনের মাধ্যমে ত্যাগীদের মূল্যায়ন করে কমিটি ঘোষণা করবেন।
এমএসএম / প্রীতি
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied