ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কোহলিকে ছাড়াই বারবিকিউ পার্টিতে মজলেন দ্রাবিড়রা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১২-২০২১ দুপুর ২:৫৬

ভারতের দক্ষিণ আফ্রিকা সফর চলছে এখন। প্রথম ম্যাচের আগেও এখনো তিন দিন বাকি। এরই মধ্যে অনুশীলনে ঘাম ঝরাচ্ছে দলটি। তবে টানা অনুশীলনের অবসাদ দূর করতে এক ফাঁকে পার্টিতে মেতে উঠতেও ভোলেননি দলের সদস্যরা। ক্রিকেটার তো বটেই, দলের কোচেরাও ছিলেন এই পার্টিতে। তবে দলের এমন উৎসব হয়েছে অধিনায়ক কোহলিকে ছাড়াই। 

এ উৎসব হয়েছে গত সোমবার। অনুশীলনের পর রাতে নিজেদের কিছুটা উজ্জীবিত করার জন্য এবং হালকা মেজাজে থাকতে বারবিকিউ পার্টি করে ভারতীয় দল। তাতে ছিলেন দলের অনেক সদস্যই। সেই পার্টিতে কোহলির না থাকা গুঞ্জনে আগুন দিল বৈকি!

এ ঘটনা জানিয়েছেন ভারতীয় ব্যাটার মায়াঙ্ক আগরওয়াল। তিনি টুইটারে দু’টি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে রাহুল দ্রাবিড়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে এবং কিছু সাপোর্ট স্টাফকে দেখা গিয়েছে। ক্যাপশনে মায়াঙ্ক লিখেছেন, ‘এ রকম জ্বলন্ত বার-বি কিউ নাইটের মতো আর কিছু হয় না।’ 

প্লেয়াররা প্রত্যেকেই এই পার্টিতে ক্যাসুয়াল পরেছিলেন। ছবিতে ভারতীয় দলের সব সদস্যকে খোশমেজাজেই দেখা গিয়েছিল।

তবে এমন পরিবেশেও কোহলির না থাকা সংবাদ মাধ্যমে গুঞ্জনের মাত্রা আরও ভারীই করে তুলেছে। অধিনায়কত্ব ছাড়ার পর সংবাদ সম্মেলনে তার বক্তব্যের পর আলোচনা চলছেই। এরপর এই পার্টিতে না থাকা, আর তার ছবি আন্তর্জালে ছড়িয়ে পড়ার পর আলোচনাটা আরও বেড়েছে বৈকি!

এমএসএম / এমএসএম

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব