প্রশাসনের কাছে নিরাপত্তা চাইলেন সন্ত্রাসী হামলায় আহত সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের পরিবার
আব্দুল কাদের মির্জার নেতৃত্বে ও নির্দেশে সন্ত্রাসী হামলায় আহত কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের পরিবার প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছে। রোববার (১৩ জুন) সকালে মিজানুর রহমান বাদলের স্ত্রী সেলিনা আক্তার কাকলী বাড়িতে সন্ত্রাসী হামলার আশংকা করে নিরাপত্তাহীনতায় রয়েছেন জানিয়ে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন।
সেলিনা আক্তার কাকলী বলেন, আমার পরিবারের একমাত্র অভিভাবক আমার স্বামী। তাকে আব্দুল কাদের মির্জা শনিবার সকালে অমানুষিক নির্যাতন করে আহত করেছেন। বর্তমানে তিনি ঢাকার ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। এমন পরিস্থিতিতে আমি আমার ছেলে-মেয়েদের নিয়ে চরম নিরাপত্তাহীণতায় আছি। বিভিন্ন হুমকির কথা শুনছি।
তিনি বলেন, গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে কাদের মির্জার নেতৃত্বে আমাদের বাড়িতে হামলা হয়েছিল। সেদিন আমার স্বামী বাড়িতে ছিল বিধায় আমরা সাহস পেয়েছিলাম। এখন আমার স্বামী হাসপাতালে, আমরা অভিভাবকশূন্য। এমতাবস্থায় আবারো হামলা হলে কী করব, কে আমাদেরকে রক্ষা করবে? আমরা চোখে অন্ধকার দেখছি।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২