ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বইমেলা শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১২-২০২১ সকাল ৯:৫

সবকিছু ঠিক থাকলে অমর একুশে গ্রন্থমেলা ২০২২ ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে। এর আগে চলতি বছর কোভিডের কারণে মার্চ-এপ্রিলে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হয়। বুধবার (২২ ডিসেম্বর) বিষয়টি জানিয়েছেন অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ।

বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, মেলা অন্যান্যবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানেই হবে। অমর একুশে বইমেলার চিরায়ত নিয়ম অনুযায়ী মেলা যেভাবে শুরু ও শেষ হয় এবারো সেভাবেই হবে। এবার মূলত দৃশ্যমান বইমেলার পাশাপাশি অনলাইনেও বইমেলার বিষয়টি ভাবা হচ্ছে, যেখানে অনলাইনেও বই বিক্রির ব্যবস্থা রাখা হবে। অনলাইনের বিষয়টিও যেন বিকশিত হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এগিয়ে যাচ্ছি।

কর্তৃপক্ষ জানায়, আমরা মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাদের কাজের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নিয়েছি। আমরা আশা করছি এবারও তাদের কাছ থেকে সহযোগিতা পাব। টিএসসি থেকে দোয়েল চত্বর এবং শাহবাগ থেকে দোয়েল চত্বর রাস্তায় এবারো আমরা সম্প্রসারিত জায়গা পাব। আমরা এখন প্রস্তুতিমূলক কাজগুলো নিয়ে ব্যস্ত।

জানা গেছে, একাডেমির কার্যনির্বাহী পরিষদের দুজন প্রতিনিধি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ, জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদের নিয়ে ইতোমধ্যে আগামী বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আর স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা থাকবে ২০২০ সালের বইমেলার মতোই।

ড. জালাল আহমেদ বলেন, সবকিছু ঠিক থাকলে অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে। আমরা সে লক্ষ্যেই কাজ শুরু করেছি। যদিও ফেব্রুয়ারির ১ তারিখে মেলার স্বাভাবিক সূচনা হয় প্রতিবার, তবে চলতি বছরটি ভিন্ন ছিলো। কোভিডের কারণে আমাদের মার্চ এপ্রিলে মেলা পরিচালনা করতে হয়েছে। তবে আগামী মেলা ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হবে বলে আশা রাখছি।

তিনি বলেন, এবারের বইমেলার জন্য আমরা মেলা প্রাঙ্গণ সাজানোর সময় বঙ্গবন্ধুর প্রতি যথাযথ শ্রদ্ধা জানাবো এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখবো। ইতোমধ্যেই বইমেলা ঘিরে শুরু হয়েছে নানা প্রস্তুতি। ইতোমধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা আয়োজনের প্রস্তুতি শুরু করা হয়েছে।

প্রীতি / প্রীতি

উত্তরায় সড়কের অবস্থান ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির সোয়া দুই লাখ সদস্য মোতায়েন

আজ দেবীর বোধন, শারদীয় দুর্গোৎসব শুরু কাল

সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির