ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শীত থাকলেও আপাতত শৈত্যপ্রবাহ নয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১২-২০২১ দুপুর ১০:৫৯

দেশের বিস্তৃত অঞ্চলজুড়ে শীত থাকলেও আপাতত শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে আগামী দু-একদিনের মধ্যে উত্তরাঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। রোববার (২৬ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ বলে। আর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক জানান, চলতি মাসে শৈত্যপ্রবাহের সম্ভাবনা খুবই কম। তবে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি থাকবে। ঠান্ডা অনুভূত হবে শীতের তীব্রতাও থাকবে। তবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে গিয়ে যে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে সেই সম্ভাবনা তুলনামূলকভাবে অনেকটাই কম।

তিনি আরো জানান, ভোর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়বে। দিন ও রাতের তাপমাত্রা কম আছে বলে শীতের অনুভূতি আছে। সকালে কুয়াশার কারণে ভূ-পৃষ্ঠ উত্তপ্ত করতে পারছে না সূর্য, এতে রাজশাহী পাবনা, রংপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট ও শীমঙ্গলে, কুষ্টিয়া, পাবনা অঞ্চলে ঠান্ডা অনুভূত হচ্ছে। ঢাকায় ঠান্ডা একটু কম।

আবুল কালাম মল্লিক জানান, ২৮ ও ২৯ ডিসেম্বরের দিকে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর শীতের অনুভূতি একটু বাড়বে।

জামান / জামান

উত্তরায় সড়কের অবস্থান ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির সোয়া দুই লাখ সদস্য মোতায়েন

আজ দেবীর বোধন, শারদীয় দুর্গোৎসব শুরু কাল

সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির