ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৬৮


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১২-২০২১ বিকাল ৭:২

সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৬০ জনে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৬৮ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন। রোববার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯০ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে একজন পুরুষ, বাকিরা নারী। ঢাকা বিভাগে মারা গেছেন তিনজন, অন্যজন মারা গেছেন রাজশাহী বিভাগে। গত একদিনে যারা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ২৪৬ জনই ঢাকা জেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সারাদেশের ৫২টি জেলায় কেউ করোনা ভাইরাস আক্রান্ত হননি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

জামান / জামান

আজ দেবীর বোধন, শারদীয় দুর্গোৎসব শুরু কাল

সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ