ইঞ্জিন রুম থেকেই লঞ্চে অগ্নিকাণ্ডের সূত্রপাত : তদন্ত কমিটি
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের সূত্রপাত ইঞ্জিন রুম থেকে হয়েছে বলে ধারণা করছে তদন্ত কমিটি। এছাড়া লঞ্চের ইঞ্জিনে ত্রুটি ছিল বলে মনে করছে কমিটি। রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির ৪ সদস্যের টিম আসে বরগুনায়।
বরগুনার সার্কিট হাউস মিলনায়তনে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা শেষে তদন্ত কমিটির আহ্বায়ক নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব তোফায়েল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন করে আমরা ইঞ্জিনে ত্রুটি পেয়েছি। তাই অগ্নিকাণ্ডের সূত্রপাত ইঞ্জিন রুম থেকে হয়েছে বলে ধারণা করছি। এখনো তদন্ত চলমান তাই এর বেশি কিছু বলা সম্ভব নয়। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে পারব বলে আশা করছি।
তদন্ত কমিটির বাকি তিন সদস্য হলেন- নৌপুলিশের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক সাইফুল ইসলাম এবং পরিচালক মামুন অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান।
জামান / জামান
আজ দেবীর বোধন, শারদীয় দুর্গোৎসব শুরু কাল
সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক
৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ
অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন
আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক
বিশ্ব হাত ধোয়া দিবস আজ
৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০