ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু : স্পিকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১২-২০২১ বিকাল ৭:৪০

সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রোববার (২৬ ডিসেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন। 

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা দু’দেশের সংসদীয় সম্পর্ক, সংসদীয় মৈত্রী গ্রুপ, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, সৌদি আরব বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। বাংলাদেশ থেকে অধিক সংখ্যক দক্ষ কর্মী সৌদি আরবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি একটি প্রশংসনীয় উদ্যোগ। এ সময় ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরবের সার্বিক সহযোগিতা কামনা করেন স্পিকার। 

সৌদি আরবের রাষ্ট্রদূত ইসসা ইউসেফ ইসসা আল দুহাআলান স্পিকারকে বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। 

এ সময় রাষ্ট্রদূত বলেন, দু‍ই দেশের সংসদ ও জনগণের মধ্যে সম্পর্ক বাড়াতে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

জামান / জামান

আজ দেবীর বোধন, শারদীয় দুর্গোৎসব শুরু কাল

সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ