আইপিডিসি ও দ্য ডেইলি স্টার-এর যৌথ উদ্যোগে অনলাইনে অনুষ্ঠিত হলো সম্মাননা আয়োজন
আনসাং ওমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস পেলেন ছয় নারী
দেশের তৃণমূল পর্যায়ে উল্লেখযোগ্য পরিবর্তন সাধনকারী সাহসী ও উদ্যমী নারীদের অবদানকে স্বীকৃতি জানাতে ছয় জন নারীকে ‘আনসাং ওমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস ২০২১’ সম্মাননা প্রদান করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং দ্য ডেইলি স্টার। শনিবার ভার্চুয়াল এক আয়োজনের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক বিজয়ী নারীকে ক্রেস্ট ও ২ লক্ষ টাকা করে অর্থ সম্মাননা প্রদান করা হয়।
‘আনসাং ওমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ড ২০২১’ বিজয়ী ৬ নারী হলেন- ৩১০ জন নারীর ব্রেস্ট ও সার্ভিকাল ক্যান্সারের সফল চিকিত্সা প্রদানকারী সাবিনা ইয়াসমিন; কোভিডে নিহত ৬০ জনেরও অধিক ব্যক্তির সৎকারের তদারকি করা রোজিনা আক্তার; কক্সবাজারের একজন সফল উদ্যোক্তা জাহানারা ইসলাম; করোনাকালে বগুড়ার বাসিন্দাদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একজন শিক্ষক ফৌজিয়া বীথি; সিলেটের ফারমিস আক্তার, যিনি ৭০০ অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির ‘সাম্পারি’র প্রতিষ্ঠাতা শাপলা দেবী ত্রিপুরা।
ভার্চুয়াল আয়োজনটিতে বিভিন্ন ক্ষেত্রে নিভৃতে কাজ করে যাওয়া এই নারীদের পথচলার অজানা গল্প ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়। এই আয়োজনে বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী এবং কবি ড. রুবানা হক; মানুষের জন্য ফাউন্ডেশন-এর এক্সিকিউটিভ ডিরেক্টর শাহীন আনাম; অ্যাকশন এইড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির; এসবিকে টেক ভেঞ্চারস ও এসবিকে ফাউন্ডেশন-এর ফাউন্ডার ও চেয়ারম্যান সোনিয়া বশির কবির; কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং ইউসেপ বাংলাদেশ-এর চেয়ারপারসন পারভীন মাহমুদ, এফসিএ। এছাড়াও আইপিডিসি ফাইন্যান্স-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম আয়োজনে অংশ নেন।
আইপিডিসি ফাইন্যান্স-এর এমডি ও সিইও মমিনুল ইসলাম বলেন, “জাতি গঠনের একেবারে প্রাথমিক পর্যায় থেকেই নারীদের অসামান্য অবদান রয়েছে। স্বাধীনতা অর্জন থেকে শুরু করে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও রয়েছে তাঁদের মূল্যবান অবদান। তাই আইপিডিসি নারীর ক্ষমতায়নকে যথোপযুক্তভাবে উৎসাহিত করতে নারীবান্ধব বিভিন্ন উদ্যোগ নিয়ে চলেছে। এর অংশ হিসেবে নারীদের অবদানের স্বীকৃতি জানানো এবং তাদের সাহসিকতার গল্প সবার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই যাত্রা শুরু করে আনসাং ওমেন ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় ২০২১ এর আয়োজনেও আমরা দেশের বিভিন্ন প্রান্তে অনুকরণীয় দৃষ্টান্ত রাখা ছয় জন নারীর বীরত্বগাঁথা আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই সাহসী নারীদেরকে সম্মানিত করছি।”
এ প্রসঙ্গে দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, “এরই মধ্যে আমরা ৩০ জন নারীর জীবন সংগ্রামকে সবার সামনে তুলে ধরেছি, যা অনুপ্রেরণা ও সাহসের প্রতীক হয়ে উঠেছে। এবার আমরা আরও ছয় জন দুঃসাহসী নারীর জীবনের দুর্দান্ত গল্প বিশ্বের কাছে তুলে ধরেছি।”
সাদিক পলাশ / সাদিক পলাশ
তীব্র গরমে বাংলাদেশের আর্থিক ক্ষতি ১.৮ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক
বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত
চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী
টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না
দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা
আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬
২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা
রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো