আগামীকাল থেকে করোনা টিকার বুস্টার ডোজ শুরু
আগামীকাল থেকে দেশে করোনা ভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইডস নিয়ে করা এক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
পরে বুস্টার ডোজের পুরো প্রক্রিয়া সম্পর্কে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, আগামীকাল থেকে ঢাকায় বুস্টার ডোজ দেয়া শুরু হবে। পর্যায়ক্রমে তা সারাদেশে দেয়া হবে। কয়টা সেন্টারে দেয়া হবে তা সন্ধ্যার মধ্যে বলা যাবে বলে জানান তিনি।
যাদের টিকা দেয়া হবে তাদের কাছে এসএমএস যাবে বলে জানান ডা. আহামেদুল কবীর। কাদের কাছে এসএমএস যাবে- প্রশ্নে তিনি বলেন, যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, দুই ডোজ টিকা নেয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে, ঝুঁকিপূর্ণ, যাদের বয়স ৬০ এর বেশি এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এ এসএমএস যাবে।
জামান / জামান
আজ দেবীর বোধন, শারদীয় দুর্গোৎসব শুরু কাল
সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক
৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ
অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন
আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক
বিশ্ব হাত ধোয়া দিবস আজ
৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০