বাংলাদেশকে সাড়ে ৯ লাখ টিকা উপহার দিচ্ছে অস্ট্রিয়া
উপহার হিসেবে বাংলাদেশকে ৯ লাখ ৫৬ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে অস্ট্রিয়া। ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল মুহিতের কাছে প্রতীকীভাবে ওই ভ্যাকসিন হস্তান্তর করা হয়েছে।
অস্ট্রিয়ার কেন্দ্রীয় সরকারের ইউরোপ ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখভালের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসেডর পিটার লনস্কি-টিফেনথাল এটি হস্তান্তর করেন। ২৯ ডিসেম্বর অস্ট্রিয়া সরকার ওই টিকার চালান ঢাকা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে অস্ট্রিয়া সরকার দুটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে।
ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানের পূর্বে ওই ডাক টিকিট অবমুক্ত করা হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকা থেকে ভার্চ্যুয়ালি ওই অনুষ্ঠানে যুক্ত হন।
জামান / জামান
৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ
অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন
আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক
বিশ্ব হাত ধোয়া দিবস আজ
৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু