ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নিউজিল্যান্ডে বৃষ্টির মধ্যেই বাংলাদেশের পেসারদের দাপট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ১২:৪৩

দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে শুরু থেকে ছিল বৃষ্টির বাধা। গোটা দিনে খেলা হলো মাত্র ২৮ ওভারের মতো। অনুকূল আবহাওয়ায় যতটুকু হাত ঘোরানোর সময় পেলেন, তাতে দাপট দেখালেন বাংলাদেশ দলের দুই পেসার তাসকিন আহমেদ ও আবু জায়েদ চৌধুরী রাহি। প্রথম দিন শেষে নিউজিল্যান্ড একাদশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৭১ রান।

৯ ওভার বল করে রাহি নিয়েছেন ৩ উইকেট। তাসকিনের সংগ্রহে দুইটি। তবে বল হাতে উইকেট শূন্য দিন পার করেছেন দুই পেসার শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।

দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১ জানুয়ারি সিরিজের প্রথম টেস্ট খেলবে দুদল। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চের হাগলি ওভালে। তার আগে মঙ্গানুইয়ের বে ওভাল-২ এ দুদিনের একটি প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশে মুখোমুখি হয়েছে সফরকারীরা।

এই প্রস্তুতি ম্যাচটি পড়েছে বৃষ্টির কবলে। বৃষ্টির কারণে স্থানীয় সময় সকালে মাঠ ছিল অনুপযুক্ত। তবে মধ্যাহ্ন বিরতির আগে টস অনুষ্ঠিত হয় এবং টস জিতে বাংলাদেশ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমান করে বোলিং অনুশীলনটা বেশ ভালোভেই সেরে নেন দুই পেসার তাসকিন-রাহি। ১৪ রানে তুলে নেন প্রতিপক্ষের ৩ উইকেট।

মধ্যাহ্ন বিরতির পর ঘণ্টাখানেক খেলা চলে এরপর আবারও ম্যাচে হানা দেয় বৃষ্টি। তার আগে কিউইদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৬২ রান। কিছুক্ষণ বৃষ্টির পর আবার খেলা শুরু হয়। তবে ৩ ওভার পর আবার শুরু হয় বৃষ্টি। এতে ২৭ ওভার ৩ বল খেলা হওয়ার পর বল আর মাঠে গড়ায়নি। এতে ৫ উইকেট হারিয়ে ৭১ রানে দিনের খেলা শেষ করে সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড একাদশ: ৭১/৫ (২৭.৩ ওভার) বয়েল ২০, রেনউইক ১৮, ভুলা ১৬*; রাহি ৯-১-২৭-৩, তাসকিন ৮.৩-৫-২৬-২

এমএসএম / এমএসএম

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব