ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বিপিএলে দল গড়তে কে কত খরচ করল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ১:৫১

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের পর্দা উঠবে আগামী ২১ জানুয়ারি। এর আগে খেলোয়াড় ড্রাফটের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে বিপিএলের আনুষ্ঠানিকতা। ২৭ ডিসেম্বর ড্রাফট থেকে স্কোয়াড গোছানোর কাজ সেরে নিয়েছেন ৬টি ফ্রাঞ্চাইজি। যেখানে সবচেয়ে বেশি খরুচে ফরচুন বরিশাল। কম খরচ করেছে খুলনার ফ্রাঞ্চাইজি।

এবার বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক বেঁধে দিয়েছিল বিসিবি। সেখান থেকে দেশি-বিদেশি মিলিয়ে ১৫ জন ক্রিকেটার দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। প্লেয়ার্স ড্রাফট থেকে খেলোয়াড় কিনতে দলটি খরচ করেছে ৪ কোটি ২৮ লাখ টাকা।

খরচের তালিকায় দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৪ কোটি ২৭ লাখ টাকা খরচ করেছে দলটি। বরিশাল মতো তারাও ড্রাফট থেকে ১৫ জন ক্রিকেটারকে দলভুক্ত করেছে। বিসিবি অধীনে ড্রাফট থেকে ১৩ জন ক্রিকেটার দলে নেওয়া ঢাকা খরচ করেছে ৪ কোটি ১ লাখ টাকা। খরচের তালিকায় চতুর্থ স্থানে আছে সিলেট সানরাইজার্স। ড্রাফট থেকে সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটার দলে টেনেছে তারা। দলটির খরচ ৩ কোটি ৫০ লাখ টাকা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিভিন্ন ক্যাটাগরি থেকে দলে নিয়েছে ১২ জন ক্রিকেটার। যেখানে দলটির খরচ হয়েছে ৩ কোটি ৬ লাখ টাকা। এছাড়া খুলনা টাইগার্স ড্রাফটে সর্বনিম্ন ২ কোটি ৮২ লাখ টাকা খরচ করে খেলোয়াড় কিনেছে মাত্র ১১ জন।

ড্রাফটের বাইরে থেকে দলগুলো ১ জন দেশি ও ৩ জন বিদেশি কেনার সুযোগ পেয়েছিল। সরাসরি সাইনিংয়ে প্রায় প্রতিটি ফ্রাঞ্চাইজিই কোটা পরিপূর্ণ করেছে।

এমএসএম / এমএসএম

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব