ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নিউজিল্যান্ডে অনুকূল কন্ডিশন কাজে লাগালোর তৃপ্তি রাহিদের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ৩:৩৯

তিন ফরম্যাটের ক্রিকেটে বাকি দুই ফরম্যাট থেকে টেস্টে ঢের পিছিয়ে বাংলাদেশ দল। সাদা পোশাকে ব্যাটিং আর স্পিন বিভাগ খানিক লড়াই করলেও পেসারদের দীনতায় ভুগতে হয় বেশিরভাগ সময়। লাল বলে ঘুরেফিরে প্রশ্ন পেস বোলিং বিভাগ নিয়ে। নিউজিল্যান্ডে কন্ডিশনে স্পিনারদের করার থাকে সামান্যই, চ্যালেঞ্জ জিততে বাড়তি দায়িত্ব নিতে হয় পেসারদের। যেখানে বরাবরই পিছিয়ে পড়ে বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডে এবার ভালো করার বার্তা দিলেন টাইগার পেসাররা। আগামী ১ জানুয়ারি সিরিজের প্রথম টেস্ট খেলবে দু’দল। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চের হাগলি ওভালে। তার আগে মঙ্গানুইয়ের বে ওভাল-২ এ দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশে মুখোমুখি হয়েছে সফরকারীরা। বৃষ্টির মধ্যে অনুকূল আবহাওয়া কাজে লাগিয়ে বল হাতে দাপট সফরকারী পেসারদের। দিন শেষে তৃপ্তির ঢেঁকুর আবু জায়েদ রাহির কণ্ঠে।

নিউজিল্যান্ড থেকে পাঠানো এক ভিডিও বার্তায় রাহি বলেন, ‘অনেকদিন পর আমরা একটা ম্যাচ খেলতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আজকের ম্যাচটায় বৃষ্টি আসছিল, যাচ্ছিল, কিন্তু আমরা বোলাররা অনেক ভালো করেছি। আমরা ভালোভাবে কামব্যাক করেছি। সবচেয়ে ভালো কথা হল, অনেকদিন পর আমারা বোলাররা নতুন বলে ভালো জায়গায় বোলিং করতে পেরেছি। ওভারঅল আমরা পেস বোলাররা ভালো জায়গায় বোলিং করেছি।’

কিউই সফরে এবার কোয়ারেন্টাইন জটিলতায় অনুশীলনের খুব বেশি সুযোগ পায়নি বাংলাদেশ দল। ৫ দিন অনুশীলন শেষে দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে মুমিনুল হক বাহিনী। যেখানে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৯ ওভার বল করে রাহি নিয়েছেন ৩ উইকেট। তাসকিন আহমেদের সংগ্রহে ২টি। দুই পেসার শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম উইকেট না পেলেও করেছেন আঁটসাঁট বোলিং। এতে প্রথম দিন শেষে নিউজিল্যান্ড একাদশে সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৭১ রান।

প্রস্তুতি নিয়ে রাহি বলছিলেন, ‘অনুশীলন সেশনে আমরা যতখানি পেয়েছি ততটুকুই কাজে লাগানোর চেষ্টা করেছি। আজকে যেমন কন্ডিশন ছিল, নিউজিল্যান্ডের যেই বোলিং কন্ডিশন ছিল সেখানে বোলিং করতে পেরেছি।’

এমএসএম / এমএসএম

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব