রংপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠিত
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা সুবিধা পাওয়ার জন্য যুদ্ধ করেননি। তারা বাঙালি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধ করেছেন, অনেকে জীবন দিয়েছেন। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য ফিল করেন। তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ জীবনমান উন্নয়নের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সয়াবিন তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে স্বীকার করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, বিশেষ করে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমি অনেক গালাগাল শুনেছি। সারাবিশ্বে চিনি ও ভোজ্যতেলের দাম বেড়েছে। এটা গ্লোবাল সমস্যা, তারপরও আমরা চেষ্টা করছি দাম কমিয়ে আনার।
বাণিজ্যমন্ত্রী বলেন, বেশ কিছুদিন ধরে আমরা পরিকল্পনা করছিলাম মুক্তিযোদ্ধাদের নিয়ে পুনর্মিলনী করতে, সারাদিন তাদের সাথে সময় কাটাতে। এমনিতেই মুক্তিযোদ্ধাদের সংখ্যা কমছে। আবার কবে রংপুরের সকল মুক্তিযোদ্ধা আমার সাথীদের সাথে দেখা হবে সে কারণে স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান করার জন্য উৎসাহী হলাম। প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দ্বিগুণ করে দিয়েছেন। বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা করে দিয়েছেন এসব বাস্তবায়ন করতে সময় লাগছে।
তিনি বলেন, দীর্ঘ ৫০ বছরে দেশ অনেক এগিয়ে গেছে মানুষের রোজগার বেড়েছে, এখন বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। গত বছর করোনা মহামারীর সময় বাংলাদেশের উন্নয়ন দৃশ্যমান দেখেছে বিশ্ব। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, যে সব পণ্য কৃষকরা চাষ করে তার ন্যায্য মূল্য যদি তারা না পায়, তারা যদি ধান চাষ করা বন্ধ করে দেয় তাহলে আমাদের কী অবস্থা হবে? সে কারণে কৃষকদের কথাও আমাদের চিন্তা করতে হবে।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে দিনব্যাপী বীর মুক্তিযোদ্ধাদের পুর্নমিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু । রংপুর জেলা স্কুল মাঠে বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণমিলনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু ,জেলা প্রশাসক অসিব আহসান,পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী,আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ,মহানগর আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উরধতন কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ছাড়াও রংপুর জেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা হাড়ীভাংগা সহ বিভিন্ন খেলায় অংশ নেন।এ ছাড়াও বনাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়
এমএসএম / জামান
দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা