ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মেসির খেলা ব্রাজিলের মানুষদেরও আনন্দ দেয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ১২:২

লিওনেল মেসির ভক্ত ছড়িয়ে-ছিটিয়ে আছেন পুরো পৃথিবীজুড়েই। এমনকি আর্জেন্টিনার সব সময়ের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেও নাকি তার ভক্তের সংখ্যা অনেক। কথাটা বলেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ডিফেন্ডার কাফু। সম্প্রতি ওলেকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যোগ্য হিসেবেই ব্যালন ডি’অর পেয়েছেন মেসি।

তিনি বলেছেন, ‘আমি দারুণ ফুটবল ও দুর্দান্ত ফুটবলারদের ভক্ত। আমি লিওনেল মেসিরও একজন ভক্ত। সে এবারের ব্যালন ডি’অর প্রাপ্য ছিল। প্রতিটা বছর পাড় করে সে আরও বেশি অভিজ্ঞ হয়। সঙ্গে আরও বেশি ভালো ফুটবলারও হয়ে উঠে।’

‘সে এমন একজন যে সাতটা ব্যালন ডি’অর জিতেছে। আর প্রথম ও শেষটার মধ্যে ১৫ বছরের তফাৎ আছে। তার মতো খেলোয়াড় হলে কেমন হয়? মেসি এমন একজন যে ফুটবল খেলে সবাইকে আনন্দ দেয়, সেটা ব্রাজিলেও।’

বর্তমান আর্জেন্টিনা দলের প্রশংসা করে কাফু বলেন, ‘আর্জেন্টিনা দারুণ দল। আমার নামগুলো মনে নেই কিন্তু আর্জেন্টিনার খুব ভালো ডিফেন্স আছে এখন, আরও বেশি নিচ্ছিন্দ্র। এবং কোনো সন্দেহ ছাড়াই পৃথিবীর অন্যতম সেরা খেলোয়াড় মেসি আছেন তাদের দলে। আর্জেন্টিনা যদি মেসির জন্য খেলে, তাহলে সেটা দারুণ সাহায্য করবে।’

ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল নিয়ে তিনি বলেছেন, ‘মানুষজন আশা করে ব্রাজিল ও আর্জেন্টিনা বিশ্বকাপে মুখোমুখি হবে। এটা সেরা হবে যদি কাতার বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল হয় কাতারে। এমন হলে সেটা হবে চমৎকার কিছু। শুধু ব্রাজিল বা আর্জেন্টিনার জন্য না, পুরো দক্ষিণ আমেরিকার জন্যও।’

শাফিন / শাফিন

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব