ম্যান সিটি থেকে তোরেসকে নিয়ে নিলো বার্সেলোনা
সব গুঞ্জনের ইতি ঘটিয়ে এলো আনুষ্ঠানিক ঘোষণা। স্পেনের ২১ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড ফেররান তোরেসকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে নেওয়া হয়েছে তোরেসকে।
আগামী ৩ জানুয়ারি (সোমবার) বার্সেলোনার ভক্ত-সমর্থকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে এ উদীয়মান তারকাকে। শোনা যাচ্ছে, প্রায় ৬৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬৩০ কোটি টাকার বেশি) ফি'তে তোরেসকে কিনেছে বার্সা।
আনুষ্ঠানিকভাবে ট্রান্সফার ফি'র কথা জানায়নি ক্লাবটি। তবে আগামী সাড়ে পাঁচ জনের জন্য তোরেসের বাই আউট ক্লজ রাখা হয়েছে ১০০ মিলিয়ন ইউরো বা প্রায় হাজার কোটি টাকা।
ম্যান সিটিতে যোগ দেওয়ার আগে স্পেনের আরেক ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে খেলতেন তোরেস। গত বছরের আগস্টে তাকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছিল পেপ গার্দিওলার দল। কিন্তু দেড় বছরের আগেই তাকে ছেড়ে দিলো তারা।
ইংলিশ ক্লাবটির হয়ে সবমিলিয়ে ৪৩ ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন এ তরুণ ফরোয়ার্ড। এর আগে ভ্যালেন্সিয়ার হয়ে ৯টি গোল করেছেন তিনি।
শাফিন / শাফিন
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ