ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

হাসপাতালে ভালো আছেন সৌরভ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ১২:৪৫

সোমবারই ধরা পড়ে করোনা। পরে আরেক দফা পরীক্ষা করে নিশ্চিত করা হয় সেটি। এরপর থেকে হাসপাতালেই আছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। আপাতত ভালো আছেন তিনি, এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুন করে আর জ্বর আসেনি সৌরভের। কাশিও নেই। তবে সর্দি রয়েছে বিসিসিআই সভাপতির। সর্দি থাকায় মাঝে মধ্যে স্টিম দেওয়া হচ্ছে সৌরভকে। 

কিন্তু কাশি না থাকায় আপাতত তার সিটি স্ক্যান করা হবে না বলেও জানা গেছে। স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন ও কথা বলছেন সৌরভ। বুধবার দুপুরে সৌরভের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখবেন চিকিৎসকরা। হাসপাতাল থেকে ছাড়া পাবেন কি না, সেটাও জানা যাবে এরপর।

সৌরভের চিকিৎসার জন্য মঙ্গলবার তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু ও সৌপ্তিক পণ্ডা এই তিনজনকে রাখা হয়েছে ওই টিমে। এছাড়াও পরামর্শ নেওয়া হচ্ছে চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের।

ইতোমধ্যে করোনার চিকিৎসাও শুরু হয়েছে তার। নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে জিনের পরীক্ষার জন্য। বৃহস্পতিবার সন্ধ্যার পরে সেই রিপোর্ট পাওয়া যেতে পারে। রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাবে তার ওমিক্রন সংক্রমণ হয়েছে কি না।

শাফিন / শাফিন

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে