ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

ভোগলের বর্ষসেরা একাদশে নেই বাবর-কোহলি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ১২:৬

বছরটা একদমই ভালো কাটেনি সময়ের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির। ওয়ানডে ও টেস্টে প্রত্যাশামাফিক রান করতে পারেননি। অধিনায়কত্ব হারিয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে। তার অধীনে বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছে ভারতীয় দল।

তবে এতোকিছুর মাঝেও ২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় ৭৫ গড়ে রান করেছেন কোহলি। কুড়ি ওভারের ফরম্যাটে ১০ ম্যাচ খেলে দুই ফিফটিতে করেছেন ২৯৯ রান। মূলত আট ইনিংসে ব্যাট করতে নেমে চারবার অপরাজিত থাকায় তার গড় এতো বেশি হয়েছে।

তাই স্বাভাবিকভাবেই এ বছরের সেরা ব্যাটারদের তালিকায় থাকছে না কোহলির নাম। বছরের সেরা টি-টোয়েন্টি একাদশে কোহলিকে রাখেননি বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। তবে অবাক করার বিষয় হলো, ভোগলের বর্ষসেরা একাদশে নেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও।

এ বছর ২৬ ইনিংসে ব্যাট করে ৩৭ গড় ও ১২৮ স্ট্রাইকরেটে ৯৩৯ রান করেছেন বাবর। যেখানে এক সেঞ্চুরির সঙ্গে ছিল নয়টি ফিফটি। পুরো বছরে বাবরের চেয়ে বেশি রান রয়েছে শুধুমাত্র পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের। তবু ভোগলের বর্ষসেরা একাদশে জায়গা মেলেনি বাবরের।

বছরে রেকর্ড ১৩২৬ রান করা রিজওয়ানের সঙ্গে ইনিংস সূচনার জন্য ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার জস বাটলারকে বেছে নিয়েছেন ভোগলে। ২০২১ সালে ৬৫ গড়ে ও ১৪৩ স্ট্রাইকরেটে ৫৮৯ রান করেছেন বাটলার। ভোগলের একাদশে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা পেয়েছেন জাসপ্রিত বুমরাহ।

হার্শা ভোগলের চোখে ২০২১ সালের সেরা টি-টোয়েন্টি একাদশ
জস বাটলার, মোহাম্মদ রিজওয়ান, মিচেল মার্শ, মঈন আলি, গ্লেন ম্যাক্সওয়েল, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, রশিদ খান, শাহিন আফ্রিদি, এনরিচ নর্টজে ও জাসপ্রিত বুমরাহ।

রিজার্ভ: লোকেশ রাহুল, লকি ফার্গুসন, জনি বেয়ারস্টো ও ভানিন্দু হাসারাঙ্গা।

শাফিন / শাফিন

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব