এশিয়া কাপের ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ২৪৪ রান
সেমিফাইনাল ম্যাচের শুরুতে ভারতকে ভালোভাবেই চেপে ধরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কিন্তু শেষদিকে দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে ভারতের যুবারা। যার সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে তারা। বাংলাদেশকে ফাইনালে উঠতে করতে হবে ২৪৪ রান।
ইনিংসের ৪৫ ওভারের মধ্যে ৮ উইকেট হারিয়ে ফেলার পরেও, শেষ ৫ ওভারে ৫০ রান যোগ করেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। শুরুতে যে নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিং করেছিল বাংলাদেশ যুবারা, শেষদিকে তা আর ধরে রাখতে পারেনি। যে কারণে এখন চ্যালেঞ্জিং স্কোরের সামনেই পড়তে হয়েছে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ। শুরুর বোলিং তোপে ইনিংসের প্রথম ২৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান করতে পেরেছিল ভারত। সেখান থেকে শেষ ২৫ ওভারে তারা করে আরও ১৬৬ রান।
ভারতীয়দের আড়াইশ ছুঁইছুঁই সংগ্রহ এনে দেওয়ার বড় কৃতিত্ব তিন নম্বরে নামা শাইক রশিদের। ইনিংসের নবম ওভারে উইকেটে এসে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ১০৮ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল তিন চার ও একটি ছয়ের মার।
শেষ দিকে মারমুখী ব্যাটিংয়ে ভিকি ওস্তাওয়াল মাত্র ১৮ বলে খেলেন ২৮ রানের ক্যামিও ইনিংস। এটিই ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান। আরেক বোলার রাজাবর্ধন হাঙ্গারেকার ৭ বলে করেন ১৬ রান। এছাড়া ইয়াশ ঢুল ২৬ ও রাজ বাওয়ার ব্যাট থেকে আসে ২৩ রান।
বাংলাদেশের পক্ষে বল হাতে অধিনায়ক ও বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান নিয়েছেন ৩ উইকেট। এছাড়া তানজিম হাসান সাকিব, নাইমুর রহমান, আরিফুল ইসলাম ও এসএম মেহরব হাসান নিয়েছেন ১টি করে উইকেট।
শাফিন / শাফিন
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়