ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সাকিবের না থাকা ক্ষতি মনে করেন ডমিঙ্গো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩১-১২-২০২১ দুপুর ২:২০

ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দল নিউজিল্যান্ডে গেলেও সে দলে নেই সাকিবের নাম। সাকিবকে ছাড়া কিউইদের মুখোমুখি টাইগাররা। এই অলরাউন্ডারের অনুপস্থিতি দলের জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

ডমিঙ্গো বলেন, ‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন, খুব সুন্দরভাবে দলটাকে ভারসাম্যপূর্ণ করে তোলে। টপ সিক্সে ব্যাট করতে পারে, বল হাতে উইকেট এনে দেয়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি। তবে তার অনুপস্থিতিকে তরুণরা কাজে লাগাতে পারে।’

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন নিউনিল্যান্ডের তারকা ক্রিকেটার রস টেলর। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট চ্যাম্পিয়নশিপের পর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে খেলে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন ৩৭ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান। টেলরের শেষটা ভালোভাবে রাঙাতে দিতে চায় না সফরকারী বাংলাদেশ দল।

টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলছিলেন, ‘অনেক দিন ধরে সে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। সে উঁচু মানের খেলোয়াড়। নিউজিল্যান্ডের ক্রিকেটের অনেক বড় সেবক। ভবিষ্যতে যাই করুক, তার জন্য শুভকামনা থাকবে। তাকে বল করতে হবে না দেখে অনেক বোলাররা খুশি হবে।’

সঙ্গে যোগ করেন ডমিঙ্গো, ‘গত ১০-১২ বছর ধরেই ধারাবাহিকভাবে সে ভালো খেলছে। আমরা চাইব সিরিজটি যেন ভালো না যায় তার জন্য। সে অবশ্য ভালোভাবে শেষ করতে মুখিয়ে থাকবে। প্রত্যেক ভালো ক্রিকেটারই এটা চায়।’

শাফিন / শাফিন

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব