ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শরিফুলই নিলেন আরেকটি উইকেট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ১১:৫৯

বাংলাদেশের বোলাররা লড়াই করছেন নিউজিল্যান্ডে। সাফল্যটা ধরা দিচ্ছে কেবল শরিফুল ইসলামকে। তরুণ এই পেসারই নিয়েছেন নিউজিল্যান্ডের তিন উইকেটের দুইটি। তবে স্বস্তিতেই আছে নিউজিল্যান্ড।

ইনিংসের চতুর্থ ওভারেই বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরিফুল। দলীয় ১ রান থাকতেই সাজঘরে ফেরান নিউজিল্যান্ড ওপেনার টম লাথামকে। ১৪ বল খেলে ১ রান করা এই ব্যাটসম্যানকে বাধ্য করেন উইকেটের পেছনে দাঁড়ানো লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিতে। 

এরপর বেশ বড় জুটি গড়েন উইল ইয়ং ও ডেভন কনওয়ে। ৬ চারে ১৩৫ বলে ৫২ রান করে ইয়ং রান আউট হয়ে ফিরলে এই জুটি ভাঙে। এরপর বাংলাদেশকে তৃতীয় বারের মতো সাফল্য এনে দেন শরিফুল ইসলাম।

৬৪ বলে ৩১ রান করা রস টেলরকে সাদমান ইসলামের ক্যাচ বানান তিনি। অন্য প্রান্তে সেঞ্চুরি তুলে নিয়েছেন ডেভন কনওয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৫ রানে অপরাজিত আছেন তিনি। ৩০ বলে ১৪ রান করে আরেক প্রান্তে অপরাজিত আছেন হেনরি নিকলস। ২২২ রানে ৩ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড।

এমএসএম / এমএসএম

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব