ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আর্জেন্টিনার মার্টিনেজ লিখলেন, ‘লাভ ফ্রম বাংলাদেশ’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ১২:৬

ফুটবলার কিংবা যেকোনো খেলোয়াড়রা তো আর নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ থাকেন না। পুরো পৃথিবীজুড়েই তাদের ভক্তের ছড়াছড়ি থাকে। সেটা যদি ফুটবল হয়- তাহলে যেন একটু বেশিই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা তো এটাই। 

তার ওপর আবার ফুটবলারদের দল যদি আর্জেন্টিনা অথবা ব্রাজিল হয়- বাংলাদেশে যেন তাহলে আর কথাই নেই। গত কোপা আমেরিকার পর থেকেই এ দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এমিলিয়ানো মার্টিনেজ নামটি।

টুর্নামেন্টটির সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স ছিল। আর্জেন্টাইন গোলরক্ষক ঠেকিয়ে দিয়েছিলেন তিনটি পেনাল্টি। পরে ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপাও জিতেছিল আলবিসেলেস্তেরা। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছিলেন মার্টিনেজ।

এরপর থেকেই আর্জেন্টাইন সমর্থকদের নয়নমণি তিনি। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও উচ্ছ্বাসের কমতি দেখা যায় না। অনেকেই এটাকে বলে থাকেন বাড়াবাড়ি। কোন সুদূরের আর্জেন্টিনা, সেখানে বসে বাংলাদেশের কে কী লিখেছে, তারা কী সেটা দেখতে পান!

ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে তার জবাবই যেন দিলেন মার্টিনেজ। নিজের স্টোরিতে জিহাদ নামের ওই ভক্তের পোস্ট শেয়ার করে আর্জেন্টিনা ও অ্যাস্টন ভিলা গোলরক্ষক লিখেছেন, ‘লাভ ফ্রম বাংলাদেশ।’

শাফিন / শাফিন

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব