ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নতুন বছরে কী বার্তা দিলেন মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ১২:৬

২০২১ মেসির জন্য বিশেষ এক বছর। এই বছরই উঁচিয়ে ধরেছেন বহুল কাঙ্ক্ষিত আন্তর্জাতিক শিরোপা। এরপর ২১ বছরের সম্পর্কের ইতি টানতে হয়েছে বার্সেলোনার সঙ্গে। কাঁদতে কাঁদতে বিদায় বলেছেন প্রিয় ন্যু ক্যাম্পকে। এরপর যোগ দিয়েছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইঁতে। 

২০২২ অবশ্য আরও কঠিন সব চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে মেসির সামনে। এই বছরের শেষদিকে কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এর আগে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার চ্যালেঞ্জ তো আছেই। লিগ ওয়ানেও গোল পাচ্ছেন না, এ নিয়েও শুরু হয়েছে সমালোচনা। 

তবে ২০২২ সালে মেসির চাওয়া সবার সুস্বাস্থ্য। ২০২১ সালে নিজের সপ্তম ব্যালন ডি’অর জেতা মেসি জানিয়েছেন, এই বছরটার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন আর্জেন্টাইন তারকা।

তিনি লিখেছেন, ‘আমি ২০২১ সালে যা কিছু পেয়ে বেঁচে থেকেছি, সবকিছুর জন্য কেবল ধন্যবাদই দিতে পারি। এমনকি অনেক মানুষ এই শেষ না হওয়া ভাইরাসের কারণে খারাপ সময় কাটানোর পরও। আশা করি ২০২২ সবার সুস্বাস্থ্য নিয়ে আসবে। নতুন বছরে আপনাদের সবার জন্য আমার এটাই প্রত্যাশা। সবাইকে উষ্ণ আলিঙ্গন।’

শাফিন / শাফিন

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব