রংপুরে বিনামূল্যের নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের ঢেউ
বিভাগীয় নগরী রংপুরে নতুন বছরে বিনামূল্যের নতুন বই বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ও নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (১ জানুয়ারি) রংপুর নগরীর আমাশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান, রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজান সিদ্দিকী। এ সময় জানানো হয়, রংপুর জেলায় ২ হাজার ৩১২ প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ২২ লাখ ৬৪ হাজার বই বিতরণ করা হবে।
জানা গেছে, রংপুর বিভাগের ৮ জেলার ৫৮ উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা বিনামূল্যে পাবে ৪ কোটি ৪৮ লাখ ৬১ হাজার ৬০৮টি নতুন বই।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চল সূত্রে জানা গেছে, ২০২২ শিক্ষাবর্ষে এবার মাধ্যমিক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে ২ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ৩৮৫টি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হবে। দাখিল পর্যায়ে বিতরণ করা হবে ১ কোটি ১২ লাখ ৪৬৮টি এবং এবতেদায়ী মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে ৩২ লাখ ২২ হাজার ৭৭টি বই। এছাড়া এসএসসি ভোকেশনাল, দাখিল ও কারিগরি ট্রেড শিক্ষার্থীদের মধ্যে ১৫ লাখ ৪৭ হাজার ৬৭৮টি পাঠ্যবই বিতরণ করা হবে।
এদিকে, রংপুর বিভাগে প্রাথমিক পর্যায়ে গত বছর ৩০ লাখ ৪৩ হাজার ৯১২ শিক্ষার্থীর মাঝে ১ কোটি ২৭ লাখ ৭ হাজার ৩৮৮টি নতুন বই দেয়া হয়েছে। ২০২২ শিক্ষাবছরেও সমপরিমাণ নতুন বই প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানা গেছে।
শাফিন / জামান
দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা