ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

‘আতঙ্কে’ পিএসজিতে ফিরছেন না মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১-২০২২ দুপুর ১২:১১

এসেছিলেন ছুটি কাটাতে। বড়দিন উদযাপনের পরও বেশ কয়েকদিন জন্মভূমি আর্জেন্টিনাতে বেশ আনন্দের সময়ই কেটেছে লিওনেল মেসির। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই টের পাওয়া গেছে সেসব। 

তবে ছুটির পালা শেষ। বড়দিন পাড় করে ইংরেজি নতুন বছরও চলে এসেছে। এবার পালা খেলায় ফেরার। কিন্তু আতঙ্কে নাকি ফ্রান্সে যেতে পারছেন না লিওনেল মেসি, এমন খবর দিয়েছে আর্জেন্টিনার কয়েকটি সংবাদ মাধ্যম। যদিও কারণ যে শুধু এটিই, সেটিও নিশ্চিত করেননি কেউ।

তবে প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের দুই আর্জেন্টাইন সতীর্থ আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে নিজের ব্যক্তিগত বিমানে চড়ে ফ্রান্সে যাননি মেসি। আতঙ্কটা কীসের? ধারণা করা হচ্ছে করোনা ভাইরাসের। 

ইতোমধ্যে জানা গেছে পিএসজির পাঁচ ফুটবলারের করোনা হয়েছে। যদিও তাদের নাম এখনও প্রকাশ করেনি ক্লাবটি। এটি অবশ্য এখনও স্পষ্ট নয় আসল কারণ কী। ছুটি বাড়ানো হয়েছে নাকি শেষ মুহূর্তে বদলে গেছে সূচি।

নিজের স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জে ও তিন ছেলে থিয়েগো, মাতেও এবং সিরোকে নিয়ে আর্জেন্টিনায় এসেছিলেন মেসি। সম্প্রতি তাদের দেখা গেছে বেশ কয়েকটি পারিবারিক অনুষ্ঠানেও।

এমএসএম / এমএসএম

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব