শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বরে বাংলাদেশ : সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ বিশ্বে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বর অবস্থানে রয়েছে। এ অর্জন এক দিনে হয়নি। আমাদের অনেক ত্যাগ তিতিক্ষা মেনে নিতে হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে গুণগতমান বিশ্ব পর্যায়ে নিয়ে যাব। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের যে আস্থা আছে সেটি আমরা সঠিকভাবে প্রদর্শন করতে চাই। রোববার (২ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ সরকারি মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এতে উপস্থিত ছিলেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক।
উল্লেখ্য, সেনাপ্রধানের দিকনির্দেশনায় প্রতি বছরের মতো এ বছরও শীত মৌসুমে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র, ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। সেনাবাহিনীর এ ধরনের জনসেবামূলক কার্যক্রম দুস্থ ও অসহায় মানুষদের শীতের প্রকোপ থেকে রক্ষা করতে বিশেষ ভূমিকা পালন করছে।
জামান / জামান
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার