রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রংপুরে নানান কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। আজ রোববার (২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সবজিসহ একটি ভ্যান, যাত্রী পরিবহনের জন্য ভ্যান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মাঝে হুইলচেয়ার, কবরস্থানে কবর খোঁড়ক, চিতার সৎকারীদের মাঝে নগদ অর্থ ও দুটি শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর জেলা সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মধুসূদন রায়। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা উপ-পরিচালক আব্দুল মতিন।
এছাড়াও বক্তব্য রাখেন- রংপুর গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ নাসিম, সুইড বাংলাদেশের সুশান্ত ভৌমিক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অরুন চন্দ্র বর্মণ।
আলোচনা সভা শেষে আদিবাসী ও সমাজসেবা অধিদফতর পরিচালিত শিশু কেন্দ্রে শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জামান / জামান
দর্শনা কেরুতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান
গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা