শওকত আলী ইমনের সংগীতায়োজনে গাইলেন জসীম উদ্দীন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমনের সংগীতায়োজনে গাইলেন শিল্পী জসীম উদ্দীন। ‘বাংলাদেশের বুকে মুজিব থাকবে চিরকাল’ শিরোনামে গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।
ছোটবেলা থেকেই সংগীতের প্রতি অনুরাগ। গ্রামে থাকাকালীন উস্তাত মানিক চন্দ্র মজুমদারের কাছে সংগীতে প্রাথমিক হাতেখড়ি হয়। পরিবার, শিক্ষক এবং বন্ধুদের অনুপ্রেরণা, উৎসাহ পেয়েছেন জসীম। তিনি বরিশাল জেলার উজিরপুর থানার ভবানীপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন।
জসীম উদ্দীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টেলিভিশনগুলোর সংগীতানুষ্ঠানের নিয়মিত শিল্পী।

গানটি সম্পর্কে শিল্পী জসীম উদ্দীন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮-এর ৪ জানুয়ারি নিজ হাতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান লেখা, সুর করা ও গাওয়া বিরাট সৌভাগ্যের ও গর্বের বিষয়। কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যর প্রতি। তাদের সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণায় ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এ ক্ষুদ্র নিবেদন। গানটির সংগীত আয়োজন করছেন শ্রদ্ধেয় শওকত আলী ইমন ভাই। সংগীত ক্যারিয়ারের শুরুতেই তার মতো একজন জীবন্ত কিংবদন্তির সাথে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
তিনি আরো বলেন, গানটি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনাকে সরাসরি শোনানোর সৌভাগ্য হয়েছিল আমার।
গানটি সম্পর্কে প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন বলেন, গানটির কথা ও সুর আমার কাছে খুবই ভালো লেগেছে। গানটির কথা ও সুরে বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক চেতনার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। শিল্পী গানটি খুব যত্ন করে গেয়েছেন। আশা করছি গানটি সবার ভালো লাগবে।
জামান / জামান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল