ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ভালোবাসা দিবসে মিতালী দাসের কণ্ঠে প্রকাশ পেল মৌলিক গান ‘চোখেতে চোখ’


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ১৫-২-২০২৬ দুপুর ১২:১২

এ প্রজন্মের মিষ্টি কণ্ঠের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মিতালী দাস নতুন একটি মৌলিক গান নিয়ে হাজির হয়েছেন। ‘চোখেতে চোখ’ শিরোনামের গানটি ভালোবাসা দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশিত হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘মিতালী’স মিরর’-এ।
রোমান্টিক আবহের এ গানটির কথা ও সুর করেছেন সাংবাদিক ও গীতিকার অভি মঈনুদ্দীন। সংগীতায়োজন করেছেন কেএইচ রিপন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সুহেল আহমেদ। সিলেটের বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওর দৃশ্যধারণ করেছেন হৃদয় এইচ কে। জানা যায়, ‘চোখেতে চোখ’ গানটি মূলত ২০২০ সালে করোনাকালীন সময়ে লেখা ও সুর করা হয়। যদিও শুরুতে গানটি অন্য দু’জন শিল্পীর গাওয়ার কথা ছিল, পরবর্তীতে সেটি মিতালী দাসের কণ্ঠেই নতুনভাবে প্রাণ পায়। গানটি প্রসঙ্গে মিতালী দাস বলেন, এক পারিবারিক অনুষ্ঠানে সিলেটে অভি মঈনুদ্দীনের সঙ্গে তার পরিচয় হয়। পরে গানটি প্রথম শোনার পরই তিনি এটি গাওয়ার আগ্রহ প্রকাশ করেন। কয়েক মাস ধরে গানটি নিজের ভেতরে লালন করার পর সিলেটেই কেএইচ রিপনের স্টুডিওতে এর সংগীতায়োজনের কাজ সম্পন্ন হয়। পরবর্তীতে গানটি সংশ্লিষ্টদের শোনানো হলে ইতিবাচক সাড়া মেলে। সেই উৎসাহ থেকেই অবশেষে প্রকাশ করা হয় ‘চোখেতে চোখ’।
তিনি আরও জানান, গানটির কথা ও সুর তার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেছে এবং এটি তার সংগীতজীবনে বিশেষ জায়গা করে নেবে বলে তিনি বিশ্বাস করেন। চমৎকার একটি গান উপহার দেওয়ার জন্য গীতিকার অভি মঈনুদ্দীনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। অভি মঈনুদ্দীন বলেন, করোনার সময়ের আবেগ থেকেই গানটি লেখা ও সুর করা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গানটি প্রকাশ পাওয়ায় তিনি আনন্দিত। ভালোবাসার আবেগঘন উপস্থাপনা ও নান্দনিক দৃশ্যায়নের সমন্বয়ে ‘চোখেতে চোখ’ ইতোমধ্যেই শ্রোতা-দর্শকদের মাঝে সাড়া ফেলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন