ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি
বলিউডে অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। পরিচিতি পেয়েছেন দাপুটে খলনায়কের চরিত্রে অভিনয় করে। এবার সেই মুকেশ ঋষিকেই দেখা যাবে ঢাকাই সিনেমায়। প্রথমবারের মতো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের এই অভিনেতা।
মোহাম্মদ ইকবালের পরিচালনায় নির্মিতব্য ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন মুকেশ ঋষি। সিনেমাটির পরিচালক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ছবির শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসার কথা রয়েছে তার।
এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল গণমাধ্যমকে বলেন, ‘আমার নতুন সিনেমা ‘নসিব’-এ খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি। এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই বাংলাদেশে আসবেন। সিনেমাটির গুরুত্বপূর্ণ কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন এই অভিনেতা।’
বলিউডের সিনেমায় খলনায়ক হিসেবে বিশেষ পরিচিতি থাকলেও মুকেশ ঋষির অভিনয়ের পরিধি আরও বিস্তৃত। হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। নব্বইয়ের দশক থেকে বিভিন্ন ভাষার সিনেমায় নিয়মিত কাজ করছেন এই অভিনেতা।
এছাড়া ‘গুন্ডা’ সিনেমায় বুল্লা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে আলাদা পরিচিতি পান মুকেশ ঋষি। এবার ‘নসিব’-এর মাধ্যমে তার অভিনয়জীবনে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। এই সিনেমার মধ্য দিয়েই প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের এই অভিনেতাকে।
aliul / aliul
ঢাকাই সিনেমায় বলিউডের খলনায়ক মুকেশ ঋষি
কটাক্ষ করতেই সমালোচকদের নিয়ে মুখ খুললেন রণবীর
৫০ বছরের ছোট নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত
লোকসান গুনছেন প্রযোজক
জ্যাক স্প্যারো হয়ে ফিরছেন জনি ডেপ
যে কণ্ঠে আজও বেঁচে আছেন এন্ড্রু কিশোর
নিজের সাক্ষাৎকার দেখলেই ‘ক্রিঞ্জ’ লাগে শবনম ফারিয়ার
নিখুঁত গল্পের অপেক্ষায় একাধিক সিনেমা ফিরিয়েছেন শ্রদ্ধা
মান্নাত থেকে ‘কিং’, যেভাবে বলিউডে গাইলেন এড শিরান
মামাকে বিয়ে করতে হয়েছিল, ভালো লাগেনি : রাধিকা আপ্তে
শখের শীতের খুশি
আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি: পারসা ইভানা