ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নিজের সাক্ষাৎকার দেখলেই ‘ক্রিঞ্জ’ লাগে শবনম ফারিয়ার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২৬ দুপুর ১১:৫৯

ছোটপর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব উপস্থিতি রয়েছে তার। বিভিন্ন সময় ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবার নিজের সাক্ষাৎকার নিয়ে এক অদ্ভুত অস্বস্তির কথা জানালেন তিনি। 

এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সাক্ষাৎকার চোখে পড়লে সেটি লুকিয়ে রাখেন বলেও জানিয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘বিভিন্ন পেজ থেকে আমার নিজের ইন্টারভিউ আমার হোম পেইজে আসলে এতো ক্রিঞ্জ লাগে! নট ইন্টারেস্টেড দিয়ে হাইড করে দেই!’

পোস্টে নিজের এমন অনুভূতির কারণও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমারই এমন লাগে, অন্যদের জানি কেমন লাগে। বিশ্বাস করেন এজন্য আমি কোন পডকাস্টে যাই না, একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে।’

এদিকে অভিনেত্রীর এমন পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের ভিন্ন অভিজ্ঞতার কথা উঠে এসেছে। নিজের সাক্ষাৎকার দেখতে তার ভালো না লাগলেও অনেকের কাছেই শবনম ফারিয়ার কথা শুনতে ভালো লাগে। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘কি বলেন আমার তো আপনার কথা শুনতে ভালোই লাগে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার কথাগুলো সুন্দর ভালো লাগে।’

প্রসঙ্গত, ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। এরপর ২০১৩ সালে তিনি ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ২০১৮ সালে দেবী চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে, যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

aliul / aliul

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা

‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ

কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি

১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ

আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর

ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা

ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!

কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’