ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭-২-২০২৬ রাত ৯:৫৭

বলিউড থেকে হলিউড নিজের মেধা আর পরিশ্রমে বিশ্বমঞ্চে ভারতের জয়গান গেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার বিদেশের মাটিতে দেশপ্রেম বা সাফল্যের জন্য নয়, বরং ভারতের ‘ভুল মানচিত্র’ ইস্যুতে তুমুল বিতর্কের মুখে পড়েছেন এই গ্লোবাল আইকন। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন প্রিয়াঙ্কা। সেখানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি। কিন্তু আলোচনার মাঝেই দর্শকদের নজর কাড়ে তার পেছনে থাকা ভারতের একটি মানচিত্র। আর তাতেই বাধে বিপত্তি। নেটিজেনদের দাবি, ওই মানচিত্রে ভারতের সীমানা সঠিকভাবে দেখানো হয়নি বিশেষ করে জম্মু-কাশ্মীরের বিতর্কিত অংশটি যেভাবে উপস্থাপিত হয়েছে, তা ভারতের সরকারি মানচিত্রের সঙ্গে সাংঘর্ষিক।
এই দৃশ্য প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় তাকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। একজন ভারতীয় হয়েও প্রিয়াঙ্কা কীভাবে এমন ভুল মানচিত্রের সামনে বসে সাক্ষাৎকার দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। নেটিজেনদের একটি বড় অংশ তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন। 
সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইলেও কেউ কেউ প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, প্রিয়াঙ্কা সেখানে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন, মানচিত্র সংশোধন করা তার কাজ নয়। বিষয়টি হয়তো তার অলক্ষ্যেই থেকে গেছে।

 

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন