‘কান’র পর আরো এক আন্তর্জাতিক উৎসবের বড় দায়িত্বে আলিয়া
ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড (বাফটা) ২০২৬-এর মঞ্চে এবার উপস্থাপিকার ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে। বলিউডের একাধিক সিনেমায় নিজেকে প্রমাণ করার পর হলিউডেও অভিষেক হয়েছে আলিয়ার। এবার এই মঞ্চে আলিয়ার উপস্থাপনা যে ভারতের বিনোদুনিয়ায় এক মাইলফলক হতে চলেছে তা বলাই বাহুল্য।
৭৯তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন আলিয়া।
ইতোমধ্যেই এই খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে দ্য ব্রিটিশ অ্যাকাডেমির পক্ষ থেকে।
এই মঞ্চ থেকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আলিয়া। ওই একই মঞ্চে কেট হাডসন, স্যাডি সিঙ্কের মতো হেভিওয়েটদের সঙ্গে তার মঞ্চ ভাগ করে নেওয়ার মতো বিষয় যে ভারতের বিনোদুনিয়ার জন্য অত্যন্ত গর্বের কারণ হয়ে দাঁড়াবে তা বলাই যায়।
আগামী ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ‘ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড’ বা ‘বাফটা ২০২৬’।
বলে রাখা জরুরি, এর আগে ‘মেট গালা’ ও কান চলচ্চিত্র উৎসবেও সবার নজর কেড়েছেন আলিয়া।
এর আগে ২০২১ সালে ‘বাফটা’-এর মঞ্চে উপস্থাপিকা হিসেবে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, ২০২৪ সালে উপস্থাপিকার দায়িত্ব পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। আর এবার সেই দায়িত্বই পেতে চলেছেন আলিয়া ভাট।
উল্লেখ্য ৭৯তম ‘বাফটা’-এ ভারতীয় সিনেমা হিসেবে মনোনীত হয়েছে মণিপুরী সিনেমা ‘বুং’।
Aminur / Aminur
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়