দোহার ও নবাবগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা
ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার আগামী ৩১ জানুয়ারির ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নবাবগঞ্জের ১৪টি ও দোহারের ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য নৌকা প্রতীক চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
গতকাল শনিবার (১ জানুয়ারি) রাতে দোহার-নবাবগঞ্জ উপজেলার ১৯টি ইউনিয়নের নৌকার প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। তবে দলীয় সিদ্ধান্ত না মেনে যারা বিদ্রোহী প্রার্থী হবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নবাবগঞ্জে নৌকার মাঝি হলেন যা- আগলা ইউনিয়নে শিরিন চৌধুরী, চূড়াইন ইউনিয়নে মো. আব্দুল জলিল, গালিমপুর ইউনিয়নে মো. আজিজুর রহমান ভূঁইয়া, বাহ্র ইউনিয়নে মো. সাফিল উদ্দিন মিয়া, বক্সনগর ইউনিয়নে মো. আ. ওয়াদুদ, কলাকোপা ইউনিয়নে মো. ইব্রাহিম খলিল, শোল্লা ইউনিয়নে মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, কৈলাইল ইউনিয়নে বশির আহমেদ, বান্দুরা ইউনিয়নে মো. হুমায়ুন কবীর, বারুয়াখালী ইউনিয়নে এম এ বারি বাবুল, নয়নশ্রী ইউনিয়নে মো. পলাশ চৌধুরী, শিকারীপাড়া ইউনিয়নে আলীমোর রহমান খান পিয়ারা, জয়কৃষ্ণপুর ইউনিয়নেরেশমা আক্তার এবং যন্ত্রাইল ইউনিয়নে একেএম মনিরুজ্জামান।
দোহারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত নৌকার প্রার্থীরা হলেন- নয়াবাড়ি ইউনিয়নে তৈয়বুর রহমান তরুন, কুসুমহাটি ইউনিয়নে আব্দুল কাদের, বিলাসপুর ইউনিয়নে রাশেদ চোকদার, নারিশা ইউনিয়নে আলমগীর হোসেন এবং মুকসুদপুর ইউনিয়নে অধ্যাপক এমএ হান্নান খান।
জামান / জামান
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্কুল-কলেজে বিজ্ঞান মেলা ও নতুন উদ্ভাবন রপ্তানির সুপারিশ
গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হবে ৯ নভেম্বর