বাংলাদেশ পুলিশের মান এখন বিশ্বমানের কাছাকাছি : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর মান এখন বিশ্বমানের কাছাকাছি। বর্তমানে প্রতিষ্ঠিত পুলিশ বাহিনী গড়ে তোলাই আমাদের লক্ষ্য। অদূর ভবিষ্যতে সেই লক্ষ্যও পূরণ হবে। রোববার (২ জানুয়ারি) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় পুলিশ একাডেমিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবলের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, পুলিশকে সেবার মানসিকতা নিয়ে কর্মক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতে হবে। এই ব্রত মননে ও বিশ্বাসে ধারণ করতে হবে।
নবনিযুক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের ভাগ্য তোমরা দক্ষতা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পেয়েছ। সেই কারণে তোমাদের সততার মাধ্যমে দায়িত্বপালন করতে হবে। জাতির জন্য কাজ করতে হবে। পুলিশে যোগদান কোনো চাকরি নয়। এটি একটি সেবা। দেশের মানুষকে সততার মাধ্যমে সর্বদা বৈষম্যহীন সেবা দিতে হবে।
পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।
জামান / জামান
কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান
সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ
ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ
মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না
তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার