সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেন মুমিনুল-লিটন
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দুজন যেন হাত ধরাধরি করে এগিয়েছেন মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্ত। যেমনটি গতকাল (রোবাবর) ম্যাচের দ্বিতীয় দিনে করেছেন এই দুজন, থেমেছেন ব্যক্তিগত ফিফটির পর। আজ (সোমবার) একই পরিণতি হলো অধিনায়ক মুমিনুল হক এবং লিটন দাসের।
আশা জাগিয়ে পারলেন না মুমিনুল-লিটন। নিজের ১২তম টেস্ট সেঞ্চুরির খুব কাছে গিয়ে মুমিনুল ফিরলেন ৮৮ রানে। লিটন আউট হন ৮৬ রান করে।
ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন মুমিনুল। ফেরার আগে ২৪৪ বলের ইনিংসটি সাজান ১২টি চারের মারে। মুমিনুলের আউট হলে পঞ্চম উইকেটে ভাঙে ১৫৮ রানের পার্টনারশিপ।
শতকের দিকে ছুটেছিলেন লিটন। সতীর্থের বিদায়ের পর সাজঘরে তিনিও। বোল্টের তৃতীয় শিকারে পরিণত হন তিনি। আউট হওয়ার আগে ১৭৭ বলের ইনিংসে খেলেন ১০টি চারের মার।
এই প্রতিবেদন লেখার তৃতীয় দিনের তৃতীয় সেশনে বাংলাদেশ দলের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৭৩ রান। এতে নিউজিল্যান্ডের করা প্রথম ইনিংসের ৩২৮ রান টপকে ৪৫রানের লিড লাল-সবুজের প্রতিনিধিদের।
শাফিন / শাফিন
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়