নির্বাচক প্যানেলে পরিবর্তনের ইঙ্গিত বিসিবির
গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার সুমনের মেয়াদ। বোর্ডের তরফ থেকে তাদের মেয়াদ না বাড়ালেও আপাতত নিজ নিজ চেয়ারেই থাকছেন দুজন। তবে বোর্ডের ক্রিকেট অপারেশন্স বিভাগের ইঙ্গিত, পরিবর্তন আসতে পারে এবারের প্যানেলে।
ক্রিকেট অপারেশন্স বিভাগের নতুন চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘কিছু তো আছে। আমার কিছু চিন্তাভাবনা আছে সিলেকশন কমিটি নিয়ে। সেটা আমরা বোর্ডেই জানাব।’
গুঞ্জন আছে আগের তিন সদস্যের কমিটি থেকে স্বেচ্ছায় সরে যেতে চান এক নির্বাচক। নতুন কমিটির ভাবনায় আছেন সাবেক আরেক ক্রিকেটার, যিনি এর আগে অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করেছেন। তবে নতুন প্যানেল পুনর্গঠনের আগে যে তিনজন এখন দায়িত্ব পালন করছেন, তাদের হাতেই থাকছে সেই ভার।
জালাল বললেন, ‘যেহেতু একটা সিরিজ চলমান আছে, বোর্ড সভাপতিও বাইরে আছেন, আমরা ইতোমধ্যে কথাবার্তা বলছি। এই ডিসেম্বরে চুক্তি শেষ হয়ে গেছে। যেহেতু সিরিজ চলছে আর তারা এখনও কাজ করে যাচ্ছে, এর মধ্যে যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এজন্য আপাতত তাদের কয়েকটা দিন চালিয়ে যেতে বলেছি এবং তারা সেভাবেই কাজ করে যাচ্ছে।’
সঙ্গে যোগ করেন জালাল ইউনুস, ‘বোর্ড থেকে বলা হয়েছে তারা এই কয়দিন কন্টিনিউ করুক। বোর্ড সভাপতি আসলে এই বিষয়ে সিদ্ধান্ত হবে।’
শাফিন / শাফিন
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়