ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

জয়ের সুবাস পেলেও জয়ের ভাবনা নেই বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১-২০২২ দুপুর ৪:৫

৫ উইকেট হারানো নিউজিল্যান্ডের লিড মাত্র ১৭ রানের। শেষ দিনের উইকেটে আর কতই বা করবে নিউজিল্যান্ড! ম্যাচের এমন পরিস্থিতিতে যে কেউ বাজি ধরতে চাইবে প্রথম চারদিন ছন্দ ধরে রাখা বাংলাদেশের পক্ষে। বলা যায় জয়ের পথে এক পা দিয়ে রেখেছে টাইগাররা। তবু এমন পরিস্থিতিতেও জয়ের ভাবনা নেই বাংলাদেশ শিবিরে।

চতুর্থ দিনের খেলা শেষে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস বলছিলেন, ‘আমরা অনেক কুল এন্ড কাম আছি। আমাদের জিততেই হবে এমন কথা নেই। আমরা একটা প্রসেসের ভেতর দিয়ে যাচ্ছি। এ পর্যন্ত সেই প্রসেসটা ধরে রেখে সফল হয়েছি, সামনেও সফল হব বলে আশা করছি।’

টেস্টের পঞ্চম দিনের উইকেটে ব্যাট করা সহজ কথা নয়। বাংলাদেশের লক্ষ্য, যত দ্রুত সম্ভব কিউইদের লেজ মুড়ে দেওয়া।

লিটন বলেন, ‘দেখুন এটা খুবই সহজ বিষয়। কাল নতুন দিন। কাল উইকেটটা অতটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ যত দিন যাচ্ছে, উইকেটের কিছু না কিছু কাজ করছে। আমাদের চেষ্টা থাকবে যত কমে তাদের অল আউট করে দেওয়া যায় এবং সেই রানটা চেজ করা যায়। কারণ যত কম রান দেবো তত ভালো, কারণ ওই রানটা আমাদের চেজ করতে হবে। আমাদের ইনিংসটা খুব একটা সহজ হবে তাও কিন্তু নয়। আমাদের অনেক পরিশ্রম করে ব্যাটিং করতে হবে।’ 

শাফিন / শাফিন

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব