জয় নেই, ওপেন করবেন কে?
চলমান মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পেয়েছেন মাহমুদুল হাসান জয়। ৩টি সেলাই লেগেছে। এজন্য অন্তত ৭ থেকে ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে এই ওপেনারকে। স্বাভাবিকভাবেই আগামী ৯ জানুয়ারি শুরু হতে যাওয়া ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে পারবেন না জয়। তার পরিবর্তে সাদমান ইসলামের সঙ্গে ওপেন করবেন নাঈম শেখ।
আজ (মঙ্গলবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন বললেন, ‘নাঈম শেখ তো তৃতীয় ওপেনার হিসেবে গিয়েছে। জয় আমি যতদূর জানি, যেটুক শুনেছি এখনো ফুল রিপোর্টটা পায়নি। বাট খুব আনলাইকলি, দ্বিতীয় টেস্টেও খেলতে পারবে না। সময় তো খুব বেশি নেই। নিউজিল্যান্ডে আমরা জানি রিপ্লেসমেন্ট পাঠিয়ে কোন লাভ নেই। নাঈম শেখ কিন্তু দলের সাথে গিয়েছেন থার্ড ওপেনার হিসেবে, মোস্ট লাইকলি জয় না খেললে ও খেলবে।’
নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের অতীত পরিসংখ্যান একেবারেই সুখকর নয়। দ্বিপাক্ষিক সিরিজে ৩২ ম্যাচে সবগুলোতেই হার। ৯ টেস্টে জয় বঞ্চিত টাইগাররা। এবার সে আক্ষেপ ঘোচানোর সুযোগ এসেছে। ৫ উইকেট হারানো নিউজিল্যান্ডের লিড মাত্র ১৭ রানের। অধরা জয়ের দেখা মিললেও মিলতে পারে শেষ দিনে। ম্যাচের এমন পরিস্থিতিতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না বলে জানালেন বাশার।
সাবেক এই অধিনায়ক বলেন, ‘গত কয়েকদিন ধরে ঘুমটা কম হচ্ছে, সকালে উঠতে হয়। আজকে মনে হয় না ঘুমটা হবে। আমরা সবাই জানি যে এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি, যে কোন কিছুই হতে পারে। আমরা উচ্চারণ করতে চাচ্ছি না কিন্তু মনের মধ্যে ছোট্ট একটা স্বপ্ন আছে, দেখা যাক কি হয়।’
শেষপর্যন্ত জিতলে না পারলেও হতাশ হবেন না বাশার, ‘যদি বাংলাদেশের সাবেক ক্রিকেটার হিসেবে বলি, আমার মনে হয় যে খুব এক্সসাইটমেন্ট আমার জন্য। যে রেজাল্টই হোক আমি মেনে নেবো। কারণ, আমার মনে হয় যে ছেলেরা খুব ভালো ক্রিকেট খেলছে। কোন সাব কন্টিনেট টিম রিসেন্টলি নিউজিল্যান্ডে এত ভালো ক্রিকেট খেলেনি। আমার মনে হয় যে ছেলেরা কৃতিত্ব পাওয়ার যোগ্য।’
শাফিন / শাফিন
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ