৪ দিন পর রামেক হাসপাতালে ৪ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চার দিনের ব্যবধানে ৪ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন। মঙ্গলবার (০৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে বুধবার (৫ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।
এর আগে সর্বশেষ গত ৩১ ডিসেম্বর রামেক হাসপাতালে একজন করোনা সংক্রমণে মারা যান। এরপর ১ জানুয়ারি সকাল ৯টার পর থেকে ৪ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত টানা মৃত্যুহীন ছিল করোনা ইউনিট।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন। এদের মধ্যে দুজন রাজশাহী এবং একজন নাটোর জেলার বাসিন্দা।
হাসপাতালের আইসিইউ এবং ২৯-৩০ নম্বর ওয়ার্ডে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। তাদের দুজনের বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে। অন্য দুজন ষাটোর্ধ্ব।
এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৪ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৫ জন। বর্তমানে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৪ জন, পাবনার ২ জন এবং কুষ্টিয়ার ২ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৩ জন রোগী।
মঙ্গলবার রামেক ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার ৭ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ৪৫ শতাংশ।
শাফিন / জামান
রাণীশংকৈলে ২য় স্ত্রী ডিভোর্স দেয়ায় স্বামী ইউপি সদস্যের আত্মহত্যা
প্রবীণদের সেবায় পিরোজপুরে সেবা প্রদানকারী সংস্থা সমুহের সাথে এমওইউ সমঝোতা স্মারক ফলোআপ সভা অনুষ্ঠিত
বাঁশখালীতে ইয়াবাসহ ফটিকছড়ির এক যুবক গ্রেফতার
র্যাবের জালে কোটালীপাড়ার মাদক ব্যবসায়ী, উদ্ধার ৩,৯৫০ ইয়াবা
ধুনটে আল ইহসান ব্লাড নেটওয়ার্কের স্বেচ্ছাসেবী কর্মশালা ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
পশ্চিম রেলে যান্ত্রিক প্রকৌশলীদের গতি যেন ১৮ মাসে বছর
পেকুয়ায় প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
তিন সন্তানের মাকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর ‘আজব’ কাণ্ড
রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির
বাকেরগঞ্জ গ্রিন লাইভ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য
শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ
প্রেমের সম্পর্কের জেরে কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ,মরদেহ উদ্ধার